326345

শ্যালিকাকে অ’পহরণের অ’ভিযোগে দুলাভাই কা’রাগারে

নিউজ ডেস্ক।। নেত্রকোনার বারহাট্রায় শ্যালিকাকে অ’পহরণের অ’ভিযোগে দায়ের করা মা’মলায় দুলাভাইকে কা’রাগারে পাঠানো হয়েছে।

উপজেলার রৌহা গ্রামের মৃ’ত সাহেদ আলীর ছেলে অ’ভিযুক্ত মো.লাল মিয়াকে (২৭) বারহাট্টা থানা পুলিশ বুধবার গ্রে’প্তার করে আ’দালতে হাজির করলে বিজ্ঞ বি’চারক জামিন না মঞ্জুর করে তাকে কা’রাগারে পাঠান।

অ’ভিযোগে জানা গেছে,জেলার বারহাট্টার রৌহা গ্রামের মো.লাল মিয়ার সাথে প্রায় ৭ বছর আগে উপজেলার ছোট কৈলাটী গ্রামের এক কৃষকের মেয়ের বিয়ে হয়। বিগত দিনে তাদের দুটি সন্তানও হয়। এরই মধ্যে লাল মিয়া তার শ্যালিকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১৭ ফেব্রুয়ারি মাদ্রাসাছাত্রী শ্যলিকাকে ফুসলিয়ে বাড়ী থেকে নিয়ে যায়।

এ ঘটনায় মাদ্রাসাছাত্রীর বাবা লাল মিয়ার বি’রু’দ্ধে নারী ও শিশু নি’র্যাত’ন দমন ট্রাইব্যুনালে অ’পহরণ মা’মলা করেন। আ’দালত আ’সামি’কে গ্রে’ফতারের জন্য বারহাট্টা থানা পুলিশকে নির্দেশ দেন। পুলিশ বুধবার লাল মিয়াকে উপজেলার আসমা বাজার এলাকা থেকে গ্রে’ফতার ও ভিকটিমকে উ’দ্ধার করে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ভিকটিম সেইফ কাস্টরীতে আছে। আ’সামিকে আ’দালতের মাধ্যমে কা’রাগারে পাঠানো হয়েছে।

ad

পাঠকের মতামত