এই গ্রুপের রক্তের কাছে অনেকটাই অকার্যকর করোনা
নিউজ ডেস্ক।। প্রা’ণঘা’তী করোনাভাইরাসে বি’পর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের বি’ষাক্ত ছোবলে ইতোমধ্যে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আ’ক্রান্ত হয়েছে।
এখন পর্যন্ত (বৃহস্পতিবার সকাল সোয়া ৯টা) বিশ্বব্যাপী ভাইরাসটিতে আ’ক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ লাখ ৫২ হাজার ৮০৯ জন। এর মধ্যে মৃ’ত্যু হয়েছে ৪ লাখ ১৮ হাজার ৯১৯ জনের।
করোনাভাইরাসের এই ধ্বং’সযজ্ঞের মাঝে প্রকাশ্যে এক ধরনের চা’ঞ্চল্যকর তথ্য। র’ক্তের গ্রুপভেদে করোনাভাইরাসের সং’ক্রমণের হার কম-বেশি হয় বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা। বিষয়টি নিয়ে সেই মার্চ থেকে আলোচনা চলছিল।
জেনেটিং টেস্টিং কোম্পানি ২৩অ্যান্ডমি’র গবেষকেরা ৭ লাখ ৫০ হাজার মানুষকে নিয়ে গবেষণা করে জানিয়েছেন, ‘ও’ গ্রুপ র’ক্তের মানুষেরা অন্যদের তুলনায় ১৮ শতাংশ কম হারে করোনায় শনাক্ত হচ্ছেন।
পাশাপাশি এই গ্রুপের যেসব মানুষ করোনা রোগীর সংস্পর্শে এসেছেন, তারা অন্য গ্রুপের থেকে ২৬ শতাংশ কম হারে পজিটিভ হয়েছেন। সে হিসেবে এই র’ক্তের গ্রুপের কাছে অন্য গ্রুপের চেয়ে অনেকটাই অকার্যকর করোনাভাইরাস।
গবেষক দলটি বলছে, যে জিন নতুন ভাইরাসটি এবং র’ক্তের গ্রুপের প্রকার নির্ধারণে ভূমিকা রাখে তার সঙ্গে কোনও যোগসূত্র থাকতে পারে।
ও গ্রুপের র’ক্তধারী যেসব চিকিৎসকেরা করোনা রোগীর সেবা করেছেন, তারা অন্য গ্রুপের ডাক্তারদের তুলনায় ১৩ থেকে ২৬ শতাংশ কম হারে আ’ক্রান্ত হয়েছেন।
ডেইলি মেইল জানিয়েছে, গবেষণাটির এই ফলাফল স্বাধীনভাবে এখনো বিশ্লেষণ কিংবা কোনো মেডিকেল জার্নালে প্রকাশিত হয়নি।
গবেষকেরা জানিয়েছেন, রক্তের গ্রুপ আলাদা হওয়ার জন্য যে এবিও জিন ভূমিকা রাখে তার একটি ভ্যারিয়ান্ট শনাক্ত করা হয়েছে, যা করোনা সংক্রমণর কম ঝুঁকির কারণ।
২৩ অ্যান্ডমি বিবৃতিতে বলেছে, ‘গবেষণা এখনো চলছে। আশা করছি আমাদের গবেষণার মাধ্যমে সংক্রমণের পার্থক্য ভালোভাবে বুঝতে পারব।’
এর আগে চীনের বিজ্ঞানীরা জানান, যেসব মানুষ কোভিড-১৯ ভাইরাসে আ’ক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২৫ শতাংশ ‘ও’ গ্রুপের। সেখানে ‘এ’ গ্রুপের ৪১ শতাংশ।
পৃথিবীতে ‘ও’ গ্রুপ রক্তের মানুষের সংখ্যা বেশি, ৩৪ শতাংশ। ‘এ’ গ্রুপ ৩২ শতাংশ। সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, টেকনোলজি নেটওয়ার্কস






