শিশুর ‘স্পর্শকাতর স্থানে’ সুতা বেঁধে নি’র্যাতন, দম্পতি গ্রে’প্তার
নিউজ ডেস্ক।। শরীয়তপুরের ভেদরগঞ্জে পারিবারিক কলহের জেরে ৯ বছরের এক শিশুর স্পর্শ’কাতর স্থানে সুতা বেঁধে নি’র্যাত’নের অ’ভিযোগে এক দম্পতিকে গ্রে’প্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার গ্রে’প্তার করা হয়।
গ্রে’প্তার রিপন মুন্সী (৪৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৩৫) ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের কাজল কোর্ট গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। গত ২৩ মে রাত সাড়ে ৮টার দিকে টিভি দেখার কথা বলে শিশুটিকে ডেকে নেয় রিপন ও শেফালী দম্পতি। পরে তাদের ঘরে নিয়ে শিশুটির স্প’র্শকাতর স্থানে সুতা বেঁধে নি’র্যাতন করা হয়।
ওই সময় শিশুটিকে মেরে ফেলার ভ’য় দেখান তারা। ফলে কাউকে বিষয়টি জানায়নি শিশুটি। ৮ জুন রাত সাড়ে ১১টার দিকে শিশুটির স্প’র্শকাতর স্থান ফুলে ব্যথা শুরু হলে সে তার বোনকে জানায়। পরে শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পরিবার।
এ ঘটনায় গতকাল বুধবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় মা’ম’লা করে। মা’মলার ভিত্তিতে আজ ভোরে রিপন ও শেফালীকে গ্রে’প্তার করে পুলিশ। তাদের আ’দালতের মাধ্যমে কা’রাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শিশুটির বাবা বলেন, ‘রিপন মুন্সী আমার চাচাতো ভাই। তার সঙ্গে আমাদের পারিবারিক বিবাদ আছে। এ কারণে আমার সন্তানের সঙ্গে এমন করেছে তারা। আমি ভাবতে পারিনি তারা এমন করতে পারে। আমি তাদের বি’চার চাই।’
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক ত’দন্তে ঘটনার সত্যতা পেয়েছি। এ ঘটনায় থানায় মাম’লা হয়েছে। আসামিদের গ্রে’প্তার করে আ’দালতের মাধ্যমে কা’রাগারে পাঠানো হয়েছে।’ আমাদের সময়।




