করোনা: হাসপাতালে ঠাঁই না হওয়ায় মা-বাবা ও ছেলের আ’ত্মহ’ত্যা! (ভিডিও)
নিউজ ডেস্ক।। করোনাভাইরাস বা কোভিড-১৯ পরিস্থিতিতে তিন হাসপাতাল ঘুরেও ঠাঁই না হওয়ায় ভারতের কলকাতায় ঠাকুরপুকুরে এক পরিবারের মা-বাবা ও ছেলে আ’ত্মহ’ত্যা করেছেন। মঙ্গলবার (৯ জুন) নিজ বাড়ি থেকে তাদের ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, তিন জনই বি’ষ পানে আ’ত্মহ’ত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশের পাশে বিষের বোতল পাওয়া গেছে। পাশে ঘরের মেঝেতে লেখা রয়েছে, ‘আমরা তিন জনেই মৃ’ত’।
সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে গোবিন্দ কর্মকার (৮০), তার স্ত্রী রুনু কর্মকার (৭০) এবং ছেলে দেবাশিস কর্মকারকে (৫০) মৃ’ত অবস্থায় উদ্ধার করে।
ঘটনাস্থলের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
পুলিশ ওই তিন জনের দেহ পার্শ্ববর্তী বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
অপর ভারতীয় সংবাদমাধ্যম এবিপি স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে, নি’হত’দের মধ্যে একজনের শরীরের তাপমাত্র বেশি ছিল। কিন্তু তিনটি হাসপাতাল ঘুরেও তাদের ঠাঁই হয়নি। পরে বাড়িতে ফিরে আসে।






