লকডাউন ঢাকার পূর্ব রাজাবাজার, মাঠে নেমেছে সেনাবাহিনী
নিউজ ডেস্ক।। ঢাকার পূর্ব রাজাবাজারে লকডাউন বাস্তবায়নের বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে মাঠে নেমেছে সেনাবাহিনীর সদস্যরা। করোনা ভাইরাসের সং’’ক্রমণে ঠেকাতেই এই উদ্যোগ।
মঙ্গলবার মধ্যরাত ১২টা থেকে ঢাকার প্রথম এলাকা হিসেবে সেখানে পরীক্ষামূলকভাবে পুরোদমে লকডাউন কার্যকর করার তৎপরতা শুরু হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এই লকডাউন নিশ্চিত কল্পে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যদের পাশাপাশি সেনা সদস্যরাও উক্ত এলাকায় মাঠ পর্যায়ে কাজ করবে।
এজন্য উক্ত এলাকায় সেনা টহল বৃদ্ধি করা হয়েছে। সেনা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে লকডাউন নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষপসমূহ গ্রহণ করবে।
লকডাউন করার বিষয়টি নিশ্চিত করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থানীয় ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান ইরান বলেন, ‘লকডাউনের ফলে এখন এই এলাকা থেকে কেউ বের হতে পারবে না এবং কাউকে প্রবেশ করতেও দেওয়া হবে না।’ প্রাথমিকভাবে লকডাউন চলবে ১৪ দিন।
ফলে সেখান প্রায় ৪০ থেকে ৫০ হাজার মানুষকে ঘরবন্দি হয়ে থাকতে হবে। এলাকাটিতে অন্তত ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
লকডাউন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যের পাশাপাশি সেনাসদস্যরাও কাজ করছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পূর্ব রাজাবাজার এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৭ নম্বর ওয়ার্ডে পড়েছে। বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, পূর্ব রাজাবাজার এলাকায় রাত থেকে পরীক্ষামূলক লকডাউন শুরু হচ্ছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই লকডাউন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যদের পাশাপাশি সেনা সদস্যরা মাঠে কাজ করবে। এজন্য সেনা টহল জোরদার করা হয়েছে।
সেনা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সাথে প্রয়োজনীয় সমন্বয় করে লকডাউন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
মঙ্গলবার মধ্যরাত ১২টা থেকে ঢাকার প্রথম এলাকা হিসেবে সেখানে পরীক্ষামূলকভাবে পুরোদমে লকডাউন কার্যকরের তৎপরতা শুরু হয়। রাত ১২টার পর রাজাবাজারের গলিগুলোতে প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হয়।
এ সময় ওই এলাকায় সেনা সদস্যদেরও টহল দিতে দেখা যায়। গতরাতে রাজাবাজার এলাকায় গিয়ে দেখা যায়, পূর্ব রাজাবাজার মসজিদ গলির শেষ মাথায় বাঁশ ও কাঠ দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
সেখানে লেখা আছে- ‘করোনাভাইরাস সং’ক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ কর্তৃক পরীক্ষামূলক রেড জোন চিহ্নিত করে পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রবেশ নি’ষেধ।’






