326010

নারী কর্মীকে যৌ’ন হয়রানি, চিকিৎসক গ্রে’ফ’তার

নিউজ ডেস্ক।। পটুয়াখালীর বাউফলে একটি বেসরকারি হাসপাতালের এক নারী কর্মীকে যৌ’ন হয়রানির অ’ভিযোগে মো. শাহ আলম (৬৫) নামে এক চিকিৎসককে গ্রে’ফ’তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌর সদরের পাবলিক মাঠ সংলগ্ন জাহাঙ্গীর টাওয়ারের ৩য় তলা থেকে পুলিশ তাকে গ্রে’ফতার করে।

গ্রে’ফতারকৃত চিকিৎসক বাউফল হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এ্যান্ড ক্লিনিক নামের ওই হাসপাতালের পরিচালক মন্ডলীর সদস্য ও এনেসথেসিয়া চিকিৎসক। উপজেলার দাশপাড়া গ্রামে তার বাড়ি। তিনি এর আগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও থানায় অ’ভিযোগ সূত্রে জানা গেছে, ওই ক্লিনিকের এক নারী কর্মীকে (ফিজিশিয়ান) প্রায় তিনমাস যাবৎ চাকুরী হারানোর ‘ভ’য় দেখিয়ে নিয়মিত উত্ত্যক্ত করতো চিকিৎসক শাহ আলম। গত ৭ জুন ক্লিনিকের একটি কক্ষে ডেকে নিয়ে শরীর ম্যাসেজ করাতে বাধ্য করেন তাকে (নারী কর্মী)।

পরে ওই অ’শ্লীল দৃশ্য ও তার শরীর ম্যাস্যাজের ভিভিও চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্লিনিকের অপর পরিচালকদের এ বিষয়ে অবহিত করলে উল্টো বিষয়টি গোপন রাখতে হু’মকি-ধ’মকি দেওয়া হয় তাকে। এরপর সোমবার (৮ জুন) রাতে ওই চিকিৎসক ও কয়েক পরিচালকের নামে থানায় মা’মলা দায়ের করেন ওই নারী কর্মী।

বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘চিকিৎককে গ্রে’ফতার করে আ’দালতে প্রেরণ করা হয়েছে।’

ad

পাঠকের মতামত