ওয়েব সিরিজে ন’গ্ন’তা, একতা কাপুরকে ধ’র্ষণের হু’মকি
বিনোদন ডেস্ক: বলিউডের একতা কাপুরের প্রযোজিত নামকরা একটি ওয়েব সিরিজ নিয়ে চলছে তুমুল বি’ত’র্ক।
ছোট ও বড় পর্দার জনপ্রিয় প্রযোজক ও নির্মাতা এই ওয়েব সিরিজে ন’গ্নতা’কে কেন্দ্র করে ধ’র্ষণে’র হু’ম’কি পর্যন্ত পেয়েছেন। আবার একপক্ষ মা’ম’লা করেছে যে, এই সিরিজে নাকি ভারতীয় সেনাবাহিনীকে কটাক্ষ করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, এই সিরিজ যেসব ভারতীয়দের আ’হ’ত করেছে, তাদের কাছে একতা কাপুর ক্ষ’মা চেয়ে এক দীর্ঘ বিবৃতি দিয়েছেন। একতা কাপুর বলেন, ‘হ্যাঁ, একটা এফআরআই হয়েছে আমার বি’রু’দ্ধে।
যাদের অনুভূতি আ’হ’ত হয়েছে তাদের কাছে আমি ক্ষ’মা চাচ্ছি। কাউকে আ’হ’ত করা আমার উদ্দেশ্য না। আমি কেবল মানুষকে বিনোদন দেওয়ার জন্য কনটেন্ট বানাই। আমি একজন গর্বিত ভারতীয়, ভারতীয় সেনাবাহিনীকে ছোট করার তো কোনো প্রশ্নই আসে না। তারপরও যারা আ’হ’ত হয়েছেন, আমি শুধু বলতে চাই, কাউকে আ’হ’ত করা আমাদের উদ্দেশ্য না।’
৪৫ বছর বয়সী প্রভাবশালী এই প্রযোজক আরও বলেন, ‘সিরিজে নাকি যৌ’ন’দৃশ্য দেখানো হয়েছে। আর সেজন্য আমি একের পর এক ধ’র্ষ’ণে’র হু’ম’কি পাচ্ছি সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শি’কার হচ্ছি। আমার ৭১ বছর বয়সী মাকেও ধ’র্ষণে’র হু’ম’কি দেওয়া হচ্ছে। তারমানে আমরা জানলাম, যৌ’ন’তা খুবই খা’রাপ বিষয়। কিন্তু ধ’র্ষ’ণ ভালো।’
একতা কাপুর বলেন, ‘পর্দার একটা কাল্পনিক চরিত্রের জন্য আমাকে এই অবস্থার ভিতর দিয়ে যেতে হচ্ছে। আর যারা এই সমস্ত বলছে, করছে, সেই র’ক্ত মাংসের মানুষগুলোর বেলায়? তারা নাকি আমার ন’গ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেবে। এই প্রাণীগুলোর দ্রুত আরোগ্য কামনা করছি।’




