325600

এমপিসহ বাড়ির ১১ জন করোনা আ’ক্রা’ন্ত

নিউজ ডেস্ক।। চট্টগ্রামের বাঁশখালী আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও পরিবারের ছয় সদস্যসহ তার বাড়ির মোট ১১ জন করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছেন।

নগরীর নাসিরাবাদ রহমান নগরের বাড়িতে তাদের চিকিৎসা চলছে। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মোস্তাফিজুর রহমান রাসেল জানান, তারা করোনাভাইরাস পরীক্ষার ফলাফল মঙ্গলবার জানতে পারেন। তবে বিষয়টি পরিবারের পক্ষ থেকে শুক্রবার প্রকাশ করা হয়।

আ’ক্রান্ত’দের মধ্যে মোস্তাফিজুর রহমান, তার স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি ও এক জামাতা, তিন গৃহ পরিচারিকা ও তার ব্যক্তিগত সহকারী রয়েছেন।

ad

পাঠকের মতামত