প্রতি মিনিটে একজনের মৃ’ত্যু ব্রাজিলে!
ডেস্ক রিপোর্ট।। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশটিতে বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ এক হাজার ৪৭৩ জনের মৃ’ত্যু’র কথা বলা হয়েছে।
অর্থাৎ ২৪ ঘণ্টা বিবেচনায় প্রতি মিনিটে কোভিড-১৯ রোগে গড়ে সেখানে একজনের বেশি মানুষের মৃ’ত্যু হয়েছে।
গতকাল শুক্রবার রাতে ব্রাজিল মৃ’তে’র যে সংখ্যা দিয়েছে সেখানে আগের দিনের বিবেচনায় মৃ’ত্যু একটু কম হলেও সেই হাজারের উপরেই রয়েছে। অর্থাৎ গতকালও দেশটিতে মিনিটে গড়ে প্রায় একজনের মৃ’ত্যু হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ফোলহা দে সাও পাওলো।
পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে করোনায় মৃ’ত্যু’র সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। যা বৈশ্বিক তালিকায় তৃতীয় সর্বোচ্চ। এই তালিকায় তাদের ওপরে কেবল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
আ’ক্রা’ন্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আ’ক্রা’ন্ত এখন ব্রাজিলে। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশটিতে আ’ক্রা’ন্তের সংখ্যা ৬ লাখ ৪৬ হাজার ছাড়িয়েছে।
এমন অবস্থায় লকডাউন তুলে নেওয়ার বিষয়ে ব্রাজিলকে স’তর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি ক্ষো’ভ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। মিত্র দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই সংস্থাটিতে ‘মতাদর্শগত পক্ষপাতী’ বলে উল্লেখ করে এর কার্যক্রম ব্রাজিল থেকে সরিয়ে দেওয়ার হু’মকিও দিয়েছেন তিনি।
‘




