বিয়ের ৬ মাস পর করোনায় আ’ক্রান্ত দম্পতি, স্বামীর মৃ’ত্যু
নিউজ ডেস্ক।। বিয়ের ছয় মাস পর করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে মা’রা গেছেন ফরহাদ হোসেন (৩৩) নামে এক ব্যক্তি। দীর্ঘ ২৬ দিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার সকাল ৮টায় মৃ’ত্যুবরণ করেন তিনি।
নি’হ’ত ফরহাদ হোসেনের স্ত্রী ফারহানা কাদের ও তার ভাই আরফাত হোসেনও করোনা পজিটিভ। তবে তারা বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছে পারিবারিক সূত্র।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শফিকুল ইসলাম মৃ’ত্যু’র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপসর্গ থাকায় ৩ সপ্তাহ পূর্বে নমুনা পরীক্ষা করা হলে ফরহাদ হোসেনের করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে আজ সকালে তিনি মৃ’ত্যুবরণ করেন।
ফরহাদ হোসেন রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের আবদুল শুক্কুরের বড় ছেলে। দীর্ঘদিন পরিবারসহ চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকায় বসবাস করতেন। একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন ফরহাদ।
জানা গেছে, ছয় মাস পূর্বে সাতকানিয়া উপজেলার বাসিন্দা চট্টগ্রাম নগরীতে বসবাসরত ফারহানা কাদেরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফরহাদ।
পারিবারিক সূত্র আরও জানিয়েছে, মা-বাবার উপসর্গ না থাকায় এখন পর্যন্ত তাদের নমুনা পরীক্ষা করা হয়নি। আগামীকাল রোববার তাদের নমুনা পরীক্ষার জন্য দেওয়ার কথা রয়েছে। নি’হত ফরহাদ হোসেন দুই ভাই এক বোনের মধ্যে সবার বড়। আমাদের সময়।




