325309

মুসলিমরা জ’ঙ্গি, ওদের চিকিৎসা করালে সম্পত্তি ন’ষ্ট: ভারতীয় চিকিৎসক

ডেস্ক রিপোর্ট ভারতের মুসলমানদের জ’ঙ্গি অ্যাখ্যা দিয়ে উত্তরপ্রদেশের কানপুরের গণেশশঙ্কর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিক্যাল কলেজের অধ্যক্ষা আরতি লাল চন্দানি বলেছেন, “মুসলিমরা জ’ঙ্গি, ওদের চিকিৎসা করাই উচিৎ নয়।

ওদের চিকিৎসা করা মানে সরকারি সম্পত্তি এবং চিকিৎসা সামগ্রী দুটোই নষ্ট করা।” নেট দুনিয়ায় ওই চিকিৎসকের বক্তব্য ভাইরাল হয়ে যায়।

ভারতে করোনা ছড়ানোর জন্য শুরু থেকেই মুসলিমদের দায়ী করে আসছেন আরতি। তার দাবি তবলিগ জামাতের সমাবেশের জন্যই ভারতে এত ব্যাপক হারে ছড়াচ্ছে করোনা। তবলিগ জামাতের জামাত সদস্যরা চিকিৎসকদের সঙ্গে দু’র্ব্যবহার করছে বলেও অ’ভিযো’গ করেছিলেন এই মহিলা।

নেটে ভা’ইরাল হওয়া ভিডিওতে বলতে শোনা গেছে, “মুসলিমদের জন্য টেস্টিং কিট, চিকিৎসা সামগ্রী এসব ন’ষ্ট করাটা একেবারেই অদরকারী। ওরা জ’ঙ্গি, ওদের চিকিৎসা না করে পে’টানো উচিৎ। কোয়ারেন্টাইন সেন্টার নয় , মুসলিমদের জায়গা হওয়া উচিৎ অন্ধকুঠুরিতে।” আরতি যখন এসব বলছেন, তখন পাশ থেকে আরেক চিকিৎসক আবার বলে ওঠেন, ‘মুসলিমদের শরীরে কোনও ওষুধ ইনজেক্ট করে ওদের মে’রে ফেললে কেমন হয়?’ সেই প্রস্তাবেও আ’পত্তি জানাননি আরতি।
কানপুরের গণেশশঙ্কর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিক্যাল কলেজের এ অধ্যক্ষার মতে, মুসলিমদের এত যত্ন করে চিকিৎসা করিয়ে আসলে সংখ্যালঘুদের তোষণ করছে বিজেপি সরকার। ভারতের সঞ্চয় কীভাবে ন’ষ্ট হচ্ছে এটা তারই উদাহরণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকেও তিনি নিজে বিষয়টি জানিয়েছেন বল উল্লেখ করেন। খবর: সংবাদ প্রতিদিন, দেশ রূপান্তর

ad

পাঠকের মতামত