325132

বুঝে নিন রেড, ইয়েলো ও গ্রীন জোন মানে কী?

ডেস্ক রিপোর্ট।। কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারনে দীর্ঘ দিন বন্ধ ছিলো সারাদেশ। কয়েকদিন ধরে খুলে দেয়া হয়েছে সারাদেশে। তবে সীমিত আকারে। এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ঘোষনা দেন দেশকে তিন ভাগে ভাগ করা হবে। রেড জোন, ইয়েলো জোন ও গ্রীন জোনে ভাগ করা হবে।

রেড জোন কী? : রোগ তত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইন্সটিটিউটের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, যে অঞ্চল/এলাকায় কোভিড-১৯ সংক্রমণ বেশি। রোগির সংখ্যা যেখানে বেশি সেটাকেই রেড জোন বা রেড এলাকা-অঞ্চল হিসেবে ঘোষনা করা হবে।

ইয়েলো জোন কি? : ডা. মীরজাদি বলেন, যেসব এলাকা-অঞ্চলে কোভিড-১৯ প্রাদুর্ভাব আছে। রোগিও আছে। কিন্তু অনেক বেশি না। সে এলাকা-অঞ্চলকে ইয়েলো জোনে ভাগ করা হবে।

গ্রীন জোট কি? : ডা. সেব্রীনা বলেন, যেসব এলাকায় কোভিড-১৯ রোগি কম। সংক্রমনের হার কম সেসব এলাকাকে বলা হয় গ্রীন জোন।

ডা. ফ্লোরা বলেন, আমরা এখনো ঠিক করতে পারিনি। এলাকাগুলোকে লকডউন করবো। নাকি অন্যকিছু। আমরা কাজ করছি। যতদ্রুত সম্ভব কাজটি শেষ করার চেষ্টা করছি।

ad

পাঠকের মতামত