324776

সৌদি আরবে জরিমানা গুনতে হবে মাস্ক না পরলে, আজ থেকে খুলছে মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক।। করোনা মোকাবেলায় সফলতার পথে সৌদি আরব। আ’ক্রা’ন্তের চেয়ে সুস্থের সংখ্যা দ্বিগুণ। প্রতিদিনই বাড়ছে সুস্থতার হার।

এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী মাসে নিজেদের করোনামুক্ত দেশ ঘোষণা করতে পারে সৌদি সরকার। সে জন্য করোনাভাইরাসের বিস্তার রুখতে বিধিনি’ষেধে বেশ স’তর্ক অবস্থানে দেশটি।

নতুন নিয়মানুযায়ী, আজ ৩১ মে থেকে বাইরে বের হলে মাস্ক পরা আবশ্যক। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। শরীরের তাপমাত্রা পরিমাপেও বাধা প্রদান করা যাবে না। আর এসব নিয়ম পালন না করলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বসবাসরত সবার জন্য একই নিয়ম। এই নিয়ম অমান্যকারীকে এক হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। আর সেবা প্রদানকারী কোনো প্রতিষ্ঠানের কর্মী মাস্ক না পরলে জ’রিমানা করা হবে ১০ হাজার রিয়াল। ৩০ মে মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, পবিত্র মক্কা নগরী ব্যতীত সব অঞ্চলে আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত লকডাউন শিথিল থাকবে। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে এক শহর থেকে অন্য শহরে যাতায়াতসহ স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করা যাবে।

স’তর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি-বেসরকারি অফিস খুলছে। কিন্তু বিউটি পার্লার, সেলুন, স্পোর্টস ও হেলথ ক্লাব, সব ধরনের বিনোদন কেন্দ্র ও মুভি এবং সিনেপ্লেক্স এখনই খুলছে না।

সেই সঙ্গে চালু হচ্ছে অ’ভ্যন্তরীণ ১৩টি বিমান চলাচল। প্রতিদিন ৬০টি বিমান চলাচল করবে বলে জানিয়েছে সৌদি সিভিল অ্যাভিয়েশন।

বিমানগুলো ধারণক্ষ’মতার অর্ধেক যাত্রী বহন করবে। কিন্তু ভাড়া আগের মতোই থাকবে। তবে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ঘোষণা দেয়া হয়নি।

৩১ মে থেকে ফজরের নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য খুলে দেয়া হচ্ছে মদিনা মসজিদে নববীসহ ৯০ হাজার মসজিদ। ৪০ শতাংশ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

কিন্তু মক্কার মসজিদুল হারামসহ এই নগরীর মসজিদগুলো পাঁচ ওয়াক্ত নামাজের জন্য খুলে দেয়া হবে ২১ জুন থেকে। ২১ জুন থেকে জনজীবন স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের হিসাবে, সৌদিতে এখন পর্যন্ত ৮৩ হাজার ৩৮৪ জন করোনায় আ’ক্রা’ন্ত শনাক্ত হয়েছেন। আর মৃ’ত্যু হয়েছে ৪৮০ জন। সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৮৮৩ জন।

ad

পাঠকের মতামত