ভারত সীমান্তে ‘গোয়েন্দা কবুতর’ আ’টক
ডেস্ক রিপোর্ট।। সীমান্তে নানা রকম চাপের মুখে আছে ভারত। লাদাখ সীমান্তে চীন, নেপালের সঙ্গে সীমান্ত নিয়ে গোলযোগ আর কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সঙ্গে উ’ত্তেজনা পুরনো।
এসব উ’ত্তেজনার মধ্যেই কাশ্মীর সী’মান্তে স’ন্দেহভা’জন ‘গু’প্তচর’ কবুতর আ’টক করেছে ভারত। ধারণা করা হচ্ছে, কবুতরটি পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত। জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত রেখা বরাবর কাঠুয়া জেলা থেকে আ’টক করা কবুতরটিকে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পাকিস্তান থেকে উড়ে আসা কবুতরটিকে হিরানগরের মানিয়ারি গ্রামের বাসিন্দারা আটক করে। তার কাছে একটি আংটিসহ কোড বার্তা পাওয়া গেছে। নি’রাপত্তা সংস্থার সদস্যরা বলছেন, কোড বার্তায় কি আছে তা উ’দ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা।
কাঠুয়ায় পুলিশ কর্মকর্তা শিলেন্দ্র মিশরা বলেন, গ্রামবাসী পুলিশের কাছে এ কবুতরটি দিয়ে গেছে। দেখা যাচ্ছে এর পায়ে একটি আংটি পরানো। তাতে কিছু সংখ্যা লিখা। এ নিয়ে আমরা ত’দন্ত করছি।
তবে কবুতরটি পাকিস্তান থেকে এসেছে কিনা বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুলিশের একটি সূত্র বলছে, যদিও পাখির কোন দেশ নেই। আন্তর্জাতিক সীমান্ত রেখা বরাবর অনেক পাখিই আসে যায়। কিন্তু এটির বিষয়টা উ’দ্বেগের কারণ হয়ে উঠেছে কারণ তার পায়ে কোড বার্তা সংবলিত একটি আংটি পাওয়া গেছে। সাধারণ কবুতরের গায়ে এটা থাকে না। সূত্র: হিন্দুস্থান টাইমস






