করোনায় মা’রা গেলেন জনপ্রিয় চিকিৎসক আমিনা
নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে মা’রা গেলেন এক নারী চিকিৎসক। তিনি খানপুর ৩০০ শয্যার হাসপাতালের গাইনি ও প্রসুতি বিভাগের প্রাক্তন কনসালট্যান্ট ডা. আমিনা খান।
মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে ১৮ মে তাকে এই হাসপাতালে ভর্তি করান হয়। তারপর থেকে তিনি আইসিইউতে ছিলেন।
জেলার করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম বলেন, বেশ কিছু দিন আগে ডা. আমিনা খানের করোনা শনাক্ত হয়। তার মৃ’ত্যু’তে জেলায় এই প্রথম কোনো চিকিৎসক করোনায় মা’রা গেলেন। এর আগে কয়েকজন ডাক্তার করোনা আ’ক্রা’ন্ত হলেও পরবর্তীতে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
নগরীর খানপুরের কাজীপাড়া এলাকায় ডা. আমিনা খানের মালিকানাধীন আমিনা জেনারেল হাসপাতাল রয়েছে। অবসরের পর তিনি এখানেই নিয়মিত বসতেন। তিনি জেলাবাসীর পরিচিত মুখ ছিলেন। তার স্বামী আবু বকর সিদ্দিকও একজন চিকিৎসক।
নারায়ণগঞ্জ জেলায় করোনাভাইরাসে এ পর্যন্ত আ’ক্রা’ন্তের সংখ্যা ২ হাজার তিন শ ৭০। এদের মধ্যে মা’রা গেছেন ৭২ জন এবং সুস্থ হয়েছেন ৬ শ ৯৪ জন।
বিএমএ নারায়ণগঞ্জের আজীবন সদস্য ডা. আমিনা খানের মৃ’ত্যু’তে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় মরহুমার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ ছাড়া সবাইকে এ দু’র্যো’গ মোকাবিলায় স্রষ্টার সাহায্য কামনার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে স’তর্ক’তার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান বিএমএ নেতারা।






