323688

করোনায় মা’রা গেছেন এস আলম গ্রুপের এক পরিচালক

দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠি এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) মা’রা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদের ভাই।

আজ শুক্রবার (২২ মে) রাতে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা’রা গেছেন বলে জানা গেছে।

মোরশেদ আলম বেসরকারি এনআরবি গ্লোবাল ব্যাংকের একজন পরিচালক ছিলেন। তিনি ছিলেন এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেমন ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান।

উল্লেখ, গত সপ্তাহে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পাঁচ ভাইসহ তার পরিবারের মোট ৬ সদস্য নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আ’ক্রা’ন্ত হয়েছেন। এদের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত আল আরাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবুও রয়েছেন।

পরিবারের কয়েকজন সদস্য অসুস্থ বোধ করায় চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে নমুনা দেওয়া হয়েছিল পরীকষার জন্য। গত রোববার (১৭ মে) প্রাপ্ত রিপোর্টে ৬ জন করোনা পজিটিভ রোগী হিসেবে শনাক্ত হন।

দেশের শীর্ষস্থানীয় এই ব্যবসায়ীর ৫ ভাই ছাড়া তাদের পরিবারে করোনা পজিটিভ শনাক্ত হওয়া অন্যজন হলেন তার এক ভাইয়ের স্ত্রী।

অর্থসূচকে প্রকাশিত পুঁজিবাজার ও ব্যাংক-বিমার খবর গুরুত্বপূর্ণ খবরগুলো এখন নিয়মিত পাওয়া যাচ্ছে আমাদের ফেসবুক

করোনায় আ’ক্রান্ত’রা হচ্ছেন, এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম (৬২), এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম (৬০), এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু (৫৩), ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম (৪৮) এবং এস আলম গ্রুপের পরিচালক ওসমান গণি (৪৫)। এছাড়া করোনায় আ’ক্রা’ন্ত হয়েছেন তাদের এক ভাইয়ের স্ত্রী।

এদের মধ্যে আজ মোরশেদ আলম মা’রা গেলেন। তবে বাকীদের স্বাস্থ্য ভাল আছে বলে জানা গেছে।

এস আলম গ্রুপ দেশের বেশ কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে। ব্যাংকগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড।

এছাড়া অবসায়নের পথে থাকা আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং, রিলায়েন্স ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিংসহ কয়েকটি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সসহ কয়েকটি ্ইন্স্যুরেন্স কোম্পানির সিংহভাগ মালিকানাও এই গ্রুপের হাতে। ‌এ কারণে এই গ্রুপের কর্ণধারদের সুস্থ থাকা না থাকার উপর ব্যাংকিং খাত তথা অর্থনীতির ভালোমন্দও কিছুটা নির্ভর করে। তাই এস আলম গ্রুপের চেয়ারম্যানের ৫ ভাইয়ের করোনায় আ’ক্রা’ন্তের ঘটনায় আর্থিক খাতে ঝুঁ’কি আরেকটু বেড়ে গেল।

তবে এই খারাপ খবরের মধ্যেও একটুখানি স্বস্তির বিষয় হচ্ছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান ও মূল কর্ণধার সাইফুল আলম মাসুদ সুস্থ আছেন। তিনিই গ্রুপটির প্রধান চালিকা শক্তি।

ad

পাঠকের মতামত