323439

নারীর টাকা ছি’নতাইকারী আলোচিত দুই ছাত্রলীগ নেতা রি’মান্ডে

নিউজ ডেস্ক।। সিলেট নগরের নয়াসড়ক এলাকায় এক নারীর ২০ হাজার টাকা ও চেকবই ছি’নতাইয়ের ঘটনায় গ্রে’ফতার দুই আলোচিত ছাত্রলীগ নেতাকে দুদিনের রি’মান্ডে নিয়েছে পুলিশ।

তারা হলেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন ডায়মন্ড ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চৌধুরী।

বুধবার বিকেলে তাদের রি’মান্ড মঞ্জুর হওয়ার বিষয়টি রাতে নিশ্চিত করেন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা।

জানা গেছে, গত সোমবার (১৮ মে) সিলেট নগরের নয়াসড়ক এলাকায় একজন নারীর ২০ হাজার টাকা ও একটি চেকবই ছি’নতাই হয়। এ ঘটনায় ওই নারী সিলেট কোতোয়ালি মডেল থানায় জিডি করেন। পরে ওই এলাকার সিসিটিভি ফুটেজ থেকে ছি’নতাইকারীদের চিহ্নিত করে পুলিশ। সেই ফুটেজের সূত্র ধরেই মঙ্গলবার রাতে প্রথমে সিলেট নগরের চৌকিদেখি এলাকা থেকে হ’ত্যাসহ একাধিক মা’মলার আ’সামি জয়নাল আবেদিন ডায়মন্ডকে গ্রে’ফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

ডায়মন্ডকে গ্রে’ফতারের খবর পেয়ে মঙ্গলবার (১৯ মে) রাত ১টার দিকে ডায়মন্ডকে ছাড়াতে কোতোয়ালি থানায় তদবির করতে যান ছি’নতাইয়ের সাথে সরাসরি জড়িত ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন চৌধুরী। এসময় ছিন’তাইয়ের ঘটনায় জ’ড়িত থাকায় পুলিশ তাকেও গ্রে’ফতার করে। এসময় তার কাছ থেকে ছিন’তাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ছি’নতাই হওয়া নগদ ৮ হাজার টাকা উ’দ্ধার করা হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা জানান, ছিনতাইয়ের শি’কার হওয়া মহিলার অ’ভিযোগের পরিপ্রেক্ষিতে তদ’ন্তে নামে পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ডায়মন্ড ও সারোয়ারকে শ’নাক্ত করে তাদের দুজনকেই গ্রে’ফতার করা হয়েছ। তাদের কাছ থেকে ছি’নতাইকারী চক্রের তথ্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমা’ন্ডে নেয়া হয়েছে। উৎস: জাগোনিউজ।

ad

পাঠকের মতামত