323388

বাংলাদেশের ছয় জেলাকে তছনছ করে যাবে সুপার সাইক্লোন আ’ম্পান

নিউজ ডেস্ক।। সুপার সাইক্লোন আ’ম্পান ভারতের পশ্চিমবঙ্গ হয়ে সুন্দরবন এলাকা দিয়ে বাংলাদেশের স্থলভাগে উঠে এসেছে। আর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে পুরোদমে বয়ে যাবে আ’ম্পান। তবে বাংলাদেশের ছয়টি জেলার ওপর দিয়ে বয়ে যাবে।

আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, আ’ম্পান বাংলাদেশের বিশাল এলাকাজুড়ে এগিয়ে থাকবে। সঙ্গে বৃষ্টি ঝরিয়ে এর শক্তি ক্ষ’য় হয়ে যাবে।

তবে ইতোমধ্যে সাতক্ষীরা, মোংলা, হাতীয়া ও বিভিন্ন চর এলাকায় ৮ থেকে ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়েছে। মূল আ’ঘাত পশ্চিমবঙ্গমুখী হওয়ায় দেশে বেশি প্রভাব পড়েনি।

আবহাওয়ার খবরে বলা হয়েছে, আম্পানের একটি অংশ আজ রাতেই সাতক্ষীরা ও খুলনা অঞ্চল দিয়ে ঢুকে যশোর ও নড়াইল জেলার দিয়ে রাতেই চলে যাবে। ঝড়টি মাগুরা, গোপালগঞ্জ, রাজবাড়ী, সিরাজগঞ্জ থেকে জামালপুরের দিকে এগিয়ে যাবে রাত ১২টা থেকে ১টার মধ্যে।

ad

পাঠকের মতামত