জার্মানিতে ২০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আ’ক্রান্ত
ডেস্ক রিপোর্ট জার্মানিতে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে এ ভাইরাসে আ’ক্রান্তদের সেবা দিতে গিয়ে চিকিৎসক, নার্সসহ দেশটির ২০ হাজার ৪০০ এর বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আ’ক্রান্ত হয়েছেন। আ’ক্রান্ত এসব স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৬১ জন ইতোমধ্যে প্রা’ণ হারিয়েছেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। সিএনএন
তবে দেশটির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ রবার্ট কোচ ইনস্টিটিউট জানিয়েছে, আ’ক্রান্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে আনুমানি ১৯ হাজার ১০০ জন এখন সুস্থ।
আ’ক্রান্ত অনেক বেশি হলেও মৃ’ত্যুরহার তুলনামূলক কম ও সুস্থ হওয়ার হার অনেক বেশি হওয়ায় বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে জার্মানি। ইউকে মিরর
জার্মান সরকার কর্তৃক প্রকাশিত তথ্য বলছে, গোটা জার্মানিতে এখন পর্যন্ত যতজন কোভিড-১৯ আ’ক্রা’ন্ত মানুষ শনাক্ত হয়েছেন তাদের মধ্যে ১১ শতাংশই স্বাস্থ্যকর্মী। দেশটির ১ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ করোনায় আ’ক্রা’ন্ত হয়েছেন। তবে শনাক্তদের মধ্যে ১ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ এখন সুস্থ।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে জার্মানিতে এ পর্যন্ত ১ লাখ ৭৭ হাজার ৭২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫৫ হাজার ৭০০ জন। করোনায় সং’ক্রামিত হয়ে মা’রা গেছে ৮ হাজার ১৬৮ জন।




