322792

সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত গত ২৪ ঘণ্টায়, মৃ’ত্যু ১৪

নিউজ ডেস্ক।। দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সং’ক্রমি’ত কোভিড-১৯ আ’ক্রা’ন্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৩ জন এবং মা’রা গেছে ১৪ জন। সুস্থ হয়েছে ২৫৬ জন।

আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৪২টি ল্যাব থেকে ৮ হাজার ৫৭৪টি। নমুনা পরীক্ষা করেছি ৮ হাজার ১১৪টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ২৭৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২২ হাজার ২৬৮ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যুবরণ করেছে ১৪ জন। আমাদের এ পর্যন্ত মৃ’ত্যু দাঁড়ালো ৩২৮ জন। সুস্থ হয়েছে ২৫৬ জন। মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৩৭৩ জন।’

এর আগে শনিবার করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছিল ৯৩০ জন, মৃ’ত্যু হয় ১৬ জনের। তার আগের দিন শুক্রবার শনাক্ত হয় ১ হাজার ২০২ জন, মা’রা যায় ১৫ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্রম’ণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্রমণ ও মৃ’ত্যু’র সংখ্যা বেড়েছে।

ad

পাঠকের মতামত