ভারত আ’ক্রান্তের সংখ্যায় ছাড়িয়ে যাচ্ছে চীনকে
ডেস্ক রিপোর্ট।। ভারতজুড়ে লাফিয়ে লাফিয়ে ছড়িয়ে পড়ছে করোনা। বাড়ছে করোনা আ’ক্রান্তের সংখ্যা। এবার আ’ক্রান্তের বিচারে চীনকেও ছাড়িয়ে যেতে চলেছে ভারত।
পরিসংখ্যান বলছে, দেশটিতে মৃ’ত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় শতাধিক করোনা আ’ক্রান্তের মৃ’ত্যু হয়েছে ভারতে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যু হয়েছে ১৩৪ জনের। নতুন করে আ’ক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭২২ জন।
বৃহস্পতিবারের মৃ’ত্যু ধরে দেশটিতে মোট মৃ’ত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৯ জন। এখন পর্যন্ত মোট আ’ক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৯৯৭ জন। এরমধ্যে ২৭ হাজার ৯৬৯ জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে।
লকডাউন করেও সম্পূর্ণ আয়ত্তে নেই পরিস্থিতি। আ’ক্রান্তের বি’চারে চীনের ঠিক নীচেই রয়েছে ভারত। চীনে মোট আ’ক্রান্ত যেখানে ৮২ হাজার ৯৩৩ জন। সেখানে ভারতে পেরিয়ে গেল ৮১ হাজারের গণ্ডি।
ভারতে করোনায় আ’ক্রান্ত ও মৃ’ত্যুর হার সর্বাধিক রয়েছে মহারাষ্ট্রে। এরপরেই রয়েছে গুজরাট। গত দুদিনে ১০ শতাংশ হারে বেড়েছে আ’ক্রান্তের সংখ্যা।
এই সপ্তাহে অর্থাৎ সোমবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৬ শতাংশ বেড়েছে আ’ক্রান্তের সংখ্যা। ১১দিনে কার্যত দ্বিগুণ হয়ে গিয়েছে সেদেশে আ’ক্রান্তের সংখ্যা। ফলে যে হারে ভারত এগোচ্ছে শুক্রবারের মধ্যে চীনকে আ’ক্রান্তের হারে ছুঁয়ে যাবে ভারত। তবে এপ্রিলের শুরুর দিকে চারদিনে দ্বিগুণ হচ্ছিল আ’ক্রান্তের সংখ্যা। উৎস: ওয়ার্ল্ডওমিটার






