322482

ড. মাহফুজুর রহমান গান শোনাবেন এবারের ঈদেও

বিনোদন ডেস্ক।। এবারের ঈদেও গান শোনাবেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ও গায়ক ড. মাহফুজুর রহমান।

২০১৬ সালের কোরবানি ঈদে গান গেয়ে সারা দেশে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। সেই সময়ে তার একক সংগীতানুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

সেই থেকেই গান গাওয়া শুরু করে এখনও গান চালিয়ে যাচ্ছেন তিনি। তবে তার গান গাওয়া নিয়ে দেশে সমালোচনা ও বিতর্কও উঠেছিল নানান মহলে কিন্তু তিনি দমে না গিয়ে গান গাওয়া চালিয়ে গেছেন।

এটিএন বাংলা সূত্রে জানা গেছে, মৌলিক কিছু গান দিয়ে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠানটি। ইতোমধ্যে গানের রেকর্ডিং হয়ে গেছে। এবারের অনুষ্ঠানের শিরোনাম দেয়া হয়েছে ‘হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়’। এটি এটিএন বাংলায় প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টা ৩০ মিনিটে।

ad

পাঠকের মতামত