322460

সর্বোচ্চ করোনা পরীক্ষা ২৪ ঘন্টায়, রোগী শনাক্তও সর্বোচ্চ

নিউজ ডেস্ক।। দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সং’ক্রমিত কোভিড-১৯ আ’ক্রান্ত রোগীর সংখ্যা, বাড়ছে মৃ’ত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জন এবং মা’রা গেছে ১৫ জন।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘৮ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষা করে এক হাজার ২০২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। এ ছাড়া ২৪ ঘণ্টায় হয়েছেন ২৭৯ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮২ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যুবরণ করেছে ১৫ জন। এ পর্যন্ত মৃ’ত্যু দাঁড়ালো ২৯৮ জনের। আজকে মৃ’তদের মধ্যে পুরুষ সাতজন ও নারী আটজন রয়েছেন।’

এর আগে গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৪১ জন এবং মা’রা গেছে ১৪ জন। এরও আগে বুধবার শনান্ত হয়েছিল ১ হাজার ১৬২ জন, ‘মৃ’ত্যু হয় ১৯ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৯৬৯ জন, মা’রা যায় ১১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্রমণ ও মৃ’ত্যুর সংখ্যা বেড়েছে।

ad

পাঠকের মতামত