322097

করোনাযু’দ্ধ জয়ের মন্ত্র জানালেন ষাটোর্ধ্ব দম্পতি 

নিউজ ডেস্ক।। করোনা জয় করে ঘরে ফিরলেন ষাটোর্ধ্ব দম্পতি। ফিরে আসার লড়াইয়ে আছে নানা দুঃসহ অধ্যায়ও। পরীক্ষা করতে বিড়ম্বনা, প্রতিবেশীর অসহিষ্ণু আচরণ আর এক ধাক্কায় আশপাশের মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যাওয়ার বিষয়টি এখনো পরিবারের সদস্যদের মনে ক্ষত হয়ে আছে। সেই সঙ্গে অনেকের সহায়তা-সহমর্মিতা ভোলার নয়।

পরিবারের কাছে ফিরেছেন। জীবনে ফিরেছে ছন্দ। মাঝে অনিশ্চিত এক অধ্যায়। সত্তরোর্ধ্ব মুক্তিযোদ্ধা রজব আলীর কাছে করোনাযু’দ্ধ জয়, আরেকবার স্বাধীনতা পাওয়ার মতো।

রজব আলী বললেন, মনে হইছে আরেকবার স্বাধীনতা পাইসি।

ধারণা করছেন, গণপরিবহন থেকেই সং’ক্রমিত হয়েছেন। পজিটিভ আসার পর পরীক্ষা করাতে হয় পরিবারের বাকি সদস্যদেরও। দুই ছেলের নেগেটিভ আসলেও শনাক্ত হন ষাটোর্ধ্ব স্ত্রী। সুস্থ হয়ে স্বামীর দু’দিন আগেই বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল ছাড়েন তিনি।

রজব আলীর স্ত্রী বলেন, ভালো লাগছে। তবে আপনার আংকেলকে রেখে আসতে কষ্ট হইছে।

মাঝখানে পুরো পরিবারকে মুখোমুখি হতে হয় এক কঠিন বাস্তবতার। পরীক্ষা করার জন্য কেন্দ্রে ঘুরতে হয় তিনদিন। আচমকাই পাল্টে যায় আশপাশের চেনা গণ্ডি। মুখোমুখি হতে হয় অপ্রীতিকর পরিস্থিতির।

তবে হাসপাতালের ভেতরকার পরিস্থিতিকে মানবিকই বলছেন কোভিডজয়ীরা। কিন্তু কোভিড যু’দ্ধ-জয়ের আসল মন্ত্রটা কী? করোনাজয়ীরা বলছেন, হারানো যাবে না মনোবল। অটুট রাখতে হবে সাহস। উৎস: সময়টিভি।

ad

পাঠকের মতামত