বিরাট কোহলিকে নিয়ে রুবেল হোসেনের মন্তব্যে ঝড় উঠেছে ভারতীয় ক্রিকেট মহলে
খেলাধূলা ডেস্ক : ফেসবুক লাইভে ছিলেন বাংলাদেশ ক্রিকেটের তিন মহাতারকা তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা এবং রুবেল হোসেন।
এই অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম সেরা পেসার রুবেল হোসেনের একটি মন্তব্য ঘিরে ঝড় উঠেছে ভারতীয় ক্রিকেট মহলসহ কলকাতায়।
এই লাইভ অনুষ্ঠানে রুবেল বলেন যে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তার সংঘা’ত দীর্ঘদিনের। বিরাট যখন ভারতীয় অনূর্ধ্ব উনিশ দলের খেলোয়ার ছিলেন সেই তখন থেকে। রুবেল বলেন, তিনিও তখন বাংলাদেশ উনিশ দলের সদস্য ছিলেন।
বিরাট তখন অনা’বশ্যক স্লে’জিং করতেন। বি’শ্রি গা’লিগা’লাজ করতেন। রুবেল তার প্রতিবা’দ করায় বিরাট একবার তার দিকে তে’ড়ে আসেন। আম্পায়ারের হস্তক্ষেপে ব্যাপারটি মিটে যায়।
রুবেল স্বী’কার করেছেন যে বিরাট কোহলি ভারতীয় সিনিয়র দলে আসার পর ব্যাপারটা অনেকটা কমেছে। কিন্তু কমেনি তাদের সং’ঘা’ত। দু’হাজার এগারোর বিশ্বকাপে রুবেলদেরকে পরা’জিত করে কাপ যেতেন কোহলিরা। কিন্তু দু হাজার পনেরোতে তিন রানে তিনি কোহলির স্ট্যাম্প ছি’টকে দেন। রুবেল এর এই লাইভের পরেই কলকাতার ক্রিকেট অনুরাগীদের মধ্যে তী’ব্র প্রতি’ক্রিয়ার সৃষ্টি হয়।
একদল ক্রিকেট অনুরাগী বলেন, স্লেজিং ক্রিকেট এর অঙ্গ। রুবেল এর দ্বারা এত বিচলিত হয়েছিলেন কেন? অন্য দলটির বক্তব্য, বিরাট ক্রিকেটার একজন আইকন। তার স্লেজিং এর ভাষা নির্বাচনে যত্নবান হওয়া প্রয়োজন ছিল।
সৌরভ- শোয়েব আখতারের মধ্যেও তো সংঘা’ত ছিল। তার জন্যে দু’জনকে তো অশো’ভন হতে হয়নি। ফেসবুক দর্শকদের বক্তব্য, প্রথম সুযোগেই বিরো’ধ মিটিয়ে নিন বিরাট–রুবেল। প্রতিষ্ঠিত হোক ভারত-বাংলাদেশ মৈত্রী।।




