321526

আসল রহস্য ফাঁ’স রুবেল-কোহলি দ্ব’ন্দ্বের

স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশের পেসার রুবেল হোসেন এবং ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির মধ্যে সবসময়ই একটা অন্যরকম লড়াই চলে। মাঠে নামলেই দেখা যায় একজন অপরজনের দিকে রীতিমতো তেড়ে আসছেন।

তাদের এই লড়াইয়ের রহস্য জানা গেল তামিম ইকবালের লাইভে। রুবেল ও তামিমের লাইভ কথোপকথনে রুবেল বলেন, ২০০৮ সাল থেকে কোহলির সাথে তাঁর দ্বন্দ্বের সূত্রপাত।

ওই বছর যুব বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হন রুবেল-কোহলি। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ত্রিদেশীয় সিরিজ চলাকালীন বাগবিতণ্ডয়ায় জড়ান তারা। এরপর থেকেই ময়দানে দুজনের মধ্যে চলে অন্যরকম দ্বৈরথ। মাঠে স্লেজিংয়ের জন্য ক্রিকেট বিশ্বে সুপরিচিত কোহলি। যুব বিশ্বকাপ থেকেই এটা করে আসছেন তিনি। তার নেতৃত্বে ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ শিরোপা জেতে ভারত।

ad

পাঠকের মতামত