করোনার পর আমেরিকার সামনে এবার আরেক বিপদ
ডেস্ক রিপোর্ট।। করোনার থাবায় বিপর্যস্ত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আ’ক্রান্ত হয়েছে ১২ লাখ ১২ হাজার ৯০০ মানুষ।
এর মধ্যে মারা গেছেন ৬৯ হাজার ৯২৫ জন। এছাড়া আ’শঙ্কাজ’নক অবস্থায় জীবন-মৃ’ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ১৬ হাজার ৫০ জন।
‘অদৃশ্য শত্রু’র সঙ্গে যু’দ্ধে এখনও পেরে ওঠার মতো কার্যকরী পন্থা বের করতে পারেনি আমেরিকা। এর মধ্যেই দৃশ্যমান এক প্রাকৃতিক শক্তির মোকাবেলা নিয়ে শ’ঙ্কিত দেশটি। সেটি হচ্ছে, ভিমরুল, যা ‘মার্ডার (কিলার) ভিমরুল’ হিসেবে পরিচিত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, করোনার মধ্যেই দেশটির ওয়াশিংটন অঙ্গরাজ্যে এশিয়ান জায়ান্ট হরনেটসের (মার্ডার ভিমরুল) দেখা পাওয়া গেছে। এর ফলে দেশটির বিজ্ঞানীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এই ভিমরুল পূর্ব এশিয়ার নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে বাস করে, যেখানে এগুলোর আ’ক্রম’ণে প্রতি বছর বেশ কিছু মানুষের মৃ’ত্যু হয়।
পাঁচ সেন্টিমিটার আয়তনের এই ভিমরুল মানুষের জন্য ভীষণ বিপজ্জনক। এর বিষাক্ত হুল ফুটালে মানুষের মৃ’ত্যু পর্যন্ত হয়। এ ছাড়া এরা মৌমাছিকে ধ্বং’স করে। মৌমাছিকে ধরে নিয়ে গিয়ে এরা বাচ্চাদের খাওয়ায়।
এই কিলার ভিমরুল নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। প্রাকৃতিক এই শত্রু আমেরিকাজুড়ে ছড়িয়ে পড়ার আগেই এদের প্রতিহত করার উপায় খুঁজছেন তারা।




