321106

শরীরে ভিটামিনের অভাব বুঝা যাবে মুখের কয়েকটি লক্ষণেই

ডেস্ক রিপোর্ট।। চিকিৎসকরা বলছেন মানুষের শরীরে ভিটামিনের অভাব থাকলে মুখ দেখেই তা বলে দেয়া যায়।

যেমন, চোখের কোল যদি ফোলা থাকে বুঝবেন শরীরে ভিটামিনের অভাব রয়েছে। ত্বকের উজ্জ্বলতা কমতে থাকলে বুঝবেন শরীরে ভিটামিনের অভাব হচ্ছে।

শুষ্ক চুলও বুঝিয়ে দেয় শরীরে ভিটামিনের অভাব রয়েছে। ঠোঁট ফাটা বা শুকিয়ে যাওয়াও ভিটামিনের অভাবের লক্ষণ। মাড়ি থেকে রক্ত বের হলেও সাবধান থাকতে হবে।

ভিটামিনের অভাব দেখা দিলে শরীরে নানা রোগ বাসা বাঁধতে শুরু করে। ভিটামিনের অভাব মানেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকা। কিন্তু অনেক সময় বোঝা মুশকিল হয় যে সত্যিই শরীরে ভিটামিনের অভাব রয়েছে কি না।

সাধারণত খাওয়া দাওয়ার অনিয়মের জন্যই ভিটামিনের অভাব দেখা দেয়। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এক সমীক্ষাতে দেখা যায় বিশ্বে ১০০ কোটি মানুষের শরীরে ভিটামিন ডি-এর অভাব রয়েছে। আরটিভিঅনলাইন

ad

পাঠকের মতামত