321027

মানবকোষে করোনাভাইরাস হ’ত্যা করতে পারে, এমন টিকা আবিস্কারের দাবি ইতালিয় বিজ্ঞানীদের

ডেস্ক রিপোর্ট।। সারাবিশ্বে করোনার টিকা নিয়ে যে শতাধিক গবেষণা হচ্ছে তারমধ্যে এটিই সম্ভবত হতে যাচ্ছে সবচেয়ে ফলপ্রসু উন্নয়ন। রোমের সং’ক্রমক’ব্যাধী হাসপাতাল স্পালানাজানিতে সম্মন্ন হয়েছে এই পরীক্ষা। আরবনিউজ, সিএনবিসি, জি নিউজ
যে কোম্পানিটি এই টিকা আবিস্কার করেছে তার নাম তাকিস।

এর সিইও লুইগি আউরিসচিও বলেছেন, এর আগে কোনও টিকা মানবকোষের ভিতর কোভিড-১৯ এর জীবা’ণুকে হ’ত্যা করতে পারেনি।

ইতালিয়ান বার্তা সংস্থা আনসাকে আউরিসচিও বলেন, ‘ইতালিতে আবিস্কৃত টিকার সর্বোচ্চ পর্যায়ে পরীক্ষা করা হয়েছে। চলতি গ্রীষ্মের পর মানবদেহের উপর এর পরীক্ষা চলবে। আমরা যতোটুকু জানি, এর আগে কেউই মানবকোষের ভেতরে এই ভাইরাসকে মেরে ফেলতে সক্ষম হননি। মানুষের শরীরেও এটি কার্যকর হবে বলে আমরা আশা করছি।’

তিনি জানান, এই সফলতার পর মার্কিন কোম্পানি লিনেরেক্স এর সঙ্গে কাজ শুরু করেছে তাকিস। তিনি আরও বলেন, ‘আমরা ইতালিয়ান গবেষণা থেকে একটি টিকা আবিষ্কারের জন্য কঠোর পরিশ্রম করছি। এটি তৈরি হচ্ছে সম্পূর্ণভাবে ইতালিয়ান প্রযুক্তিতে। ইতালিতে গবেষণা করেই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে। তবে বাজারজাত করতে আমাদের আন্তর্জাতিক অংশীদারের প্রয়োজন হবে।’

আউরিসচিও আরও বলেন, ‘এটি কোনও প্রতিযোগীতা নয়। আমরা সবাই একতাবদ্ধ হয়ে যদি সর্বশক্তি প্রয়োগ করি, তবেই করোনাভাইরাসের বিরুদ্ধে জয়লাভ সম্ভব।’

ad

পাঠকের মতামত