করোনা নিয়ে সরকারবিরোধী পোস্ট, দুজন গ্রে’প্তা’র
নিউজ ডস্ক।। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করোনা নিয়ে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মা’মলা’য় দুজনকে গ্রে’প্তা’র করেছে আ’ইন’শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা হলেন- লেখক মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।
আজ বুধবার র্যাব-৩ এর অপারেশনস অফিসার এএসপি জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফেসবুকে গুজব ছড়ানো, সরকারবিরোধী পোস্ট দেওয়া, করোনার ত্রাণ বিতরণ নিয়ে নানা পোস্টসহ অনেক অ’ভিযো’গে রমনা থা’নায় দায়ের করা মা’মলা’য় তাদেরকে গ্রে’প্তার করা হয়েছে।
এএসপি জাফর জানান, গ্রে’প্তারকৃ’তদের মধ্যে মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে এবং কিশোরকে রমনা এলাকা থেকে গ্রে’প্তা’র করা হয়েছে।
এই মা’মলা’য় আরও কয়েকজন আ’সা’মি রয়েছেন। তাদেরকেও গ্রে’প্তা’রের চেষ্টা চলছে বলেও জানান র্যাব-৩ এর অপারেশনস অফিসার। উৎস: দৈনিক আমাদের সময়।






