মুশফিক আপত্তি জানিয়ে তামিমকে বললেন ‘এটা কিন্তু বেশি হয়ে গেল’
স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিম আর তামিম ইকবালের ইনস্টাগ্রাম আলাপচারিতায় অনেক মজার মজার বিষয় উঠে এসেছে। তামিম-মুশফিক এমনিতেই খুব ভালো বন্ধু। তবে বন্ধুদের মাঝে তো ঝ’গড়া হয়েই থাকে। তেমনই তাদের মাঝে একবার খুব মজার একটা ঝ’গড়া হয়েছিল। সেটা ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ওভালের ড্রেসিংরুমে। ঝ’গড়া হয়েছে মুশফিকের বসার সিট নিয়ে তামিম খোঁচা দেওয়ায়।
দুই ক্রিকেটার যেন মনের দুয়ার খুলে বললেন সেইসব মজার ঘটনা। শুরুটা করেন তামিম, ”ওভালের ড্রেসিংরুমটা খুব ছোট। মুশফিকের একটা ভালো অভ্যাস আছে যে সে এক সিটে বসতে পারে না। তার তিন-চারটা সিট লাগে। তা ছাড়া ওর কাজ হয় না।” কিন্তু মুশফিক আপত্তি জানিয়ে বলেন, ‘এটা কিন্তু বেশি হয়ে গেল। আমার যে জিনিস, তার জন্য ততটুকু জায়গা তো লাগবেই। আমি কিন্তু কাউকে বির’ক্ত করি না।’
তামিম ফিরে গেলেন আবার চ্যাম্পিয়নস ট্রফিতে, ”আমি এসে দেখলাম মুশফিক তিনটি সিট নিয়ে বসে আছে। জানতে চাইলাম, কী ব্যাপার তিনটি সিট নিয়ে বসে আছিস?” এরপরের ঘটনা খুব করুণ। মুশফিক বলেন, ”আমি জানতাম আর কেউ বলুক আর না বলুক তুই (তামিম) আমাকে এই নিয়ে বলবি।”
এটা বলেই মুশফিক রাগে গজগজ করতে করতে বাথরুমে চলে যান। মুশফিক সিট ছেড়ে চলে গেলেও ভয়ে নাকি পুরো ম্যাচে তার আসনে আর কেউ বসেনি। মুশফিক সেই ম্যাচে করলেন ৭৯ আর তামিম খেললেন ১২৮ রানের দুর্দান্ত এক ইনিংস। একই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে মুশফিক তার আসনে না বসে চলে গেলেন বাথরুমে! তার মানে রা’গ কি পড়েনি? তামিম প্রশ্ন করেন, ‘ওই মাঠে যখন পরের ম্যাচে খেলতে এলাম, তুই আগেই বাথরুমে বসলি কেন? এটা কি কুসংস্কার যে আগের ম্যাচে ৭০-৮০ করেছিলি?’
মুশফিকের যুক্তি, ‘আমার কাছে এটা কুসংস্কার নয়। অনেকের ক্ষেত্রে এটা কাজ করে যে এই ব্যাট বা এই গ্লাভসটা ব্যবহার করি। আমার যেটা মনে হয়েছে নিজের মধ্যে আত্মবিশ্বাস জন্মানো। যাওয়ার আগে ভালো একটা অনুভূতি অনুভব করা। তুই যেখানে সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করেছিস, সেখানে একটা ভালো অনুভূতি থাকে না যে আমি আবার ভালো করব। শুধু ওখানে না। যেকোনো ড্রেসিংরুমে বসার পর যদি ভালো খেলি, ওই স্মৃতিটা আবার চাই মনে করতে। আমার পুরো আস্থা আল্লাহর ওপর। আর ওটা বাথরুম ছিল না। ছিল শাওয়ার রুম।’
এরপর তামিম এমন এক কথা বলেন, যা শুনে হাসিতে ফেটে পড়েন মুশফিক। যারা এই লাইভ শুনেছেন কিংবা এই নিউজ যারা পড়েন, তাদেরও একই অবস্থা হবে। কারণ তামিম মুশফিককে পরামর্শ দিয়ে বলেছিলেন, ”আমার কেন যেন মনে হয় তুই যদি কমোডের ওপরও বসিস, পরের ম্যাচে সেঞ্চুরি করবি!”




