320246

পুত্রবধূর পি’টুনি’তে হাসপাতালে শাশুড়ি

নিউজ ডেস্ক।। নিজের বয়স্কভাতার টাকা জমা রাখেন তিনি পুত্রবধূর কাছে। কিন্তু ওষুধ কেনার জন্য টাকা চাইতেই শাশুড়ির প্রতি ক্ষিপ্ত হন পুত্রবধূ। কথা কাটাকাটির জেরে পুত্রবধূ মমতাজ বেগম মারপিট করেন বৃদ্ধা আনেয়ারা বেগমকে (৭০)।

ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে বরগুনা তালতলী উপজেলার কলারং গ্রামের। আ’হ’ত বৃদ্ধা এখন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, তালতলী উপজেলার কলারং গ্রামের মৃ’ত রসুল বয়াতীর স্ত্রী আনোয়ারা বেগম। তিনি তালতলী উপজেলা সমাজসেবা অধিদফতর থেকে বয়স্ক ভাতা পান। ছোট ছেলে মোস্তফা বয়াতীর স্ত্রী মমতাজ বেগমকে এজন্য নমিনি করা হয়েছে। পুত্রবধূ বয়স্ক ভাতা তুলে তা নিজের কাছে জমা করেন। বৃহস্পতিবার দুপুরে ওষুধ কেনার জন্য দুই শ টাকা চান আনোয়ারা। এ নিয়ে শাশুড়ি ও পুত্রবধূর কথাকাটি হয়। এক পর্যায়ে মমতাজ মারপিট করেন শাশুড়িকে। নাতি মামুনও মারপিটে অংশ নেয় বলে অভিযোগ করেছেন বৃদ্ধা আনোয়ারা বেগম।

মা’রপি’টে অ’সু’স্থ হয়ে পড়া আনোয়ারা বেগমকে উ’দ্ধারের পর আরেক নাতি সাইদুল ইসলাম হাসপাতালে নেন। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অসহায় বৃদ্ধা ঘটনার কথা মনে করে অঝোরে কাঁ’দছেন। বৃদ্ধার শরীরে বেশ কিছু জখম চিহ্ন রয়েছে বলে জানান আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজরা।

তালতলী থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, ‘এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অ’ভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

ad

পাঠকের মতামত