বিশ্বে মৃ’তে’র সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ছাড়ালো
নিউজ ডেস্ক।। করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃ’তে’র সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে।
সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী- বিশ্বে ২ লাখ ৩৪ হাজার ১০৮ জন করোনায় প্রা’ণ হারিয়েছেন। এছাড়া আ’ক্রা’ন্ত হয়েছেন ৩৩ লাখ ৮ হাজার ২৯০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৪২ হাজার ৮৪১ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল আ’ক্রা’ন্ত হয়েছে।
আ’ক্রা’ন্ত ও মৃ’ত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ৯৫ হাজার ২১০ জন করোনায় আ’ক্রা’ন্ত হয়েছেন। এর মধ্যে মৃ’ত্যু হয়েছে ৬৩ হাজার ৮৬১ জনের।
মৃ’তে’র হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। দেশটিতে করোনায় মোট মৃ’ত্যু হয়েছে ২৭ হাজার ৯৬৭ জনের। আর আ’ক্রা’ন্ত হয়েছেন ২ লাখ ৫ হাজার ৪৬৩ জন।
তৃতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃ’তে’র সংখ্যা ২৬ হাজার ৭৭১ জন। মোট আ’ক্রা’ন্তের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ২৫৩ জন।
এছাড়া স্পেনে করোনায় মৃ’তে’র সংখ্যা ২৪ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে। আর মোট আ’ক্রা’ন্ত হয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৬৩৯ জন। ফ্রান্সে করোনায় ২৪ হাজার ৩৭৬ জনের মৃ’ত্যু হয়েছে। আ’ক্রা’ন্ত হয়েছেন এক লাখ ৬৭ হাজার ১৭৮ জন ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আ’ক্রা’ন্ত হয়েছে ৮২ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃ’ত্যু হয়েছে।




