করোনা থেকে সুস্থ হয়েই পু’লি’শি ঝা’মেলায় কণিকা কাপুর
বিনোদন ডেস্ক।। বলিউড তারকাদের মধ্যে সবার আগে করোনায় সং’ক্রমি’ত হন গায়িকা কণিকা কাপুর। লন্ডন থেকে ফিরে যখন তার কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল, তখন তিনি বিধি না মেনে বিভিন্ন বড় বড় পার্টিতে অংশ নেন।
মন্ত্রী, এমপি থেকে শুরু করে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গেও পার্টি করেন তিনি।
এরপর যখন তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে, তখন তার নিন্দার ঝড় বয়ে যায় সামাজিক মাধ্যমে। অনেক বড় তারকারাও তার নিন্দা করেন। শুধু তাই নয়, হাসপাতালে বসেও তিনি নানান কাণ্ড ঘটিয়ে অনেক বিতর্কের জন্ম দিয়েছিলেন।
সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কণিকা কাপুর। কিন্তু এবার আর রক্ষা নেই, পড়েছেন পু’লি’শি ঝা’মেলায়। সোমবার (২৭ এপ্রিল) লখনউ পুলিশ তার বাড়িতে একটি নোটিশ পাঠিয়েছে। আর সেই নোটিশেই আগামী ৩০ এপ্রিলের মধ্যে থানায় তার বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতালে থাকার সময় কণিকার বি’রুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০ এবং ১৮৮ ধারা অনুযায়ী, ‘সং’ক্রামক ব্যাধি ছড়ানো এবং আপদকালীন পরিস্থিতিতে সরকারি নির্দেশ অমান্য করার অ’ভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দাখিল করেছিল লখনউ পু’লিশ। কণিকা সুস্থ হতেই এবার তৎপরতা শুরু করলেন তারা।






