319459

প্রবাসীর স্ত্রীকে কু’পি’য়ে হ’ত্যা, ভাশুর পলাতক

নিউজ ডেস্ক।। নোয়াখালীর চাটখিলে মরিয়মী বেগম (৩৪) নামের এক গৃহবধূকে কু’পি’য়ে হ’ত্যা’র অ’ভিযো’গ উঠেছে তার ভাশুর শাহজাহান সাজুর বি’রু’দ্ধে।

সোমবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ওই গৃহবধূর মৃ’ত্যু হয়। নিহত মরিয়মী বেগম উত্তর রামনারায়ণপুর গ্রামের আলী আকবর খলিফার বাড়ির প্রবাসী ফেয়ার হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে পরিবারসহ প’লাত’ক রয়েছে নি’হ’ত গৃহবধূর ভাশুর।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যতে, উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের আলী আকবর খলিফার বাড়িতে পারিবারিক কলহের জের ধরে সোমবার বিকেল ৪টার দিকে মরিয়মীর সঙ্গে তার ভাশুর শাহজাহান সাজুর কথা কাটাকাটি হয়। এ সময় সাজু ক্ষিপ্ত হয়ে একটি দা নিয়ে মরিয়মীর দিকে ছুঁটে যায় এবং তাকে এলোপাতাড়ি কো’পা’তে থাকে।

একপর্যায়ে মরিয়মী অচেতন হয়ে মাটিতে লুটে পড়লে পালিয়ে যায় সাজু। পরে বাড়ির লোকজন মু’মূ’র্ষ অবস্থায় মরিয়মীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাত ৮টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পু’লি’শ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আ’ইনা’নুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কালের কণ্ঠ।

ad

পাঠকের মতামত