319255

পাট খেয়েছে গরু, পি’টি’য়ে হ’ত্যা মাদরাসাছাত্রকে

নিউজ ডেস্ক।। বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় গরু ক্ষেতের পাট খাওয়ার জের ধরে হা’মলা’য় সৌরভ খাঁ (১৫) নামে এক মাদরাসা ছাত্র নি’হ’ত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) ভোররাতে উপজেলার বিদ্যানন্দপুর ইউনয়নের পশ্চিম রত্নপুর গ্রামে তার মৃ’ত্যু হয়।

সকালে কাজীরহাট থানা পু’লি’শ তার মৃ’ত’দেহ উদ্ধার করে ম’য়না’তদ’ন্তের জন্য বিশেষ ব্যবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর আগে গত শুক্রবার গ্রামে ধারালো অ’স্ত্র দিয়ে কু’পি’য়ে সৌরভ খাঁ’কে গু’রুত’র আ’হ’ত করে প্রতিপক্ষরা।

নিহত সৌরভ উপজেলার বিদ্যানন্দপুর ইউনয়নের পশ্চিম রত্নপুর গ্রামের মনির খাঁ এর ছেলে।

নি’হ’ত সৌরভের বাবা মনির খাঁ জানান, একই গ্রামের আফজাল সিকদার, কালু সিকদার, জামাল সিকদার, মজিবর হাওলাদার ও ইউপি সদস্য রুমি সিকদারের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে তার ছেলে মাঠে গরু বেঁধে ফিরে আসে। পরে গরু ছুটে কালু সিকদার ও আফজাল সিকদারের ক্ষেতের পাট খায়। গরু পাট খাওয়াকে কেন্দ্র করে ওই প্রতিপক্ষরা তার ছেলেকে কু’পি’য়ে ও পি’টি’য়ে আ’হ’ত করে।

একই ঘটনায় মফছের সিকদার (৫৫), আফছার সিকদার (৬০), সুজন সিকদার (২২), সরিমা বেগম (৩৫), সজিব সিকদার ও জলিল সিকদার আ’হ’ত হন।

আ’হত’দের পার্শবর্তী মুলাদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গু’রুত’র আ’হ’ত সৌরভকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গাড়ি ও নৌযান চলাচল বন্ধ থাকায় সৌরভকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। এ অবস্থায় রোববার ভোররাতে তার মৃ’ত্যু হয়।

সৌরভের মামা আরিফ সিকদার বলেন, স্থানীয় ইউপি সদস্য রুমি সিকদারের নেতৃত্বে এ হা’ম’লা চালানো হয়। সং’ঘ’র্ষের পরদিনও তিনি লোকজন নিয়ে এলাকায় মহড়া দিয়েছেন।

বিদ্যানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জলিল মিয়া বলেন, শুক্রবার ক্ষেতের পাট খাওয়া নিয়ে প্রথমে ঝগড়া ও পরে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। কালু সিকদার, আফজাল সিকদারসহ কয়েকজন সৌরভসহ কয়েকজনকে কু’পি’য়ে ও পিটিয়ে গু’রু’তর আ’হ’ত করে। আ’হত’দের পার্শ্ববর্তী মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। রোববার ভোররাতে সৌরভের মৃ’ত্যু হয়েছে। এ ঘটনায় রাতে গ্রামে দু’পক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা দিলে পু’লি’শ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাজিরহাট থানা পু’লি’শে’র ওসি মো. আনিসুল ইসলাম জানান, প্রতিপক্ষের হা’মলা’য় সৌরভ নামের এক মাদরাসাছাত্রের মৃ’ত্যু হয়েছে। রোববার সকালে কাজীরহাট থানা পু’লি’শ তার লা’শ উদ্ধার করে ম’য়না’তদ’ন্তের জন্য বিশেষ ব্যবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর আগে হা’ম’লার ঘটনায় শনিবার নি’হ”তের মামা জলিল সিকদার বাদী হয়ে ১১ জনকে আ’সা’মি করে মারামারির মা’ম’লা দা’য়ে’র করেছেন। ওই মা’মলা’টিই হত্যা মা’ম’লা হিসেবে রূপান্তর করা হবে।

ad

পাঠকের মতামত