ঢাকার যেসব এলাকায় সবচেয়ে বেশি করোনা রোগী শ’না’ক্ত
নিউজ ডেস্ক।। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতেই করোনা রোগী পাওয়া গেছে। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা জেলায়। যেখানে মোট রোগীর প্রায় ৭৩ শতাংশ শনাক্ত হয়েছে। ঢাকার চার জেলার মধ্যে পর্যাক্রমে সং’ক্রাম’ণে হার বেশি নায়ারণগঞ্জে। এরপর রয়েছে গাজীপুর। গাজীপুরের পর সং’ক্রাম’ণের হারে এগিয়ে কিশোরগঞ্জ এবং চতুর্থ জেলা নরসিংদী।
|বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সং’ক্রা’ন্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এ সময় যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, যারা দেশবাসীর পাশে বিভিন্ন দাঁড়িয়েছেন তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। বুলেটিনে জানানো হয় ঢাকা সিটি ১০ জায়গায় সবচেয়ে বেশি করোনা রোগী পাওয়া গেছে। স্থানগুলো পর্যায়ক্রমে-
১) রাজারবাগ। ২) মোহাম্মদপুর, ৩) লালবাগ, ৪) যাত্রাবাড়ি, ৫) বংশাল, ৬) চকবাজার, ৭) মিরপুর, ৮) উত্তরা, ৯) তেজগাঁ। ১০) মহাখালী।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪১৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪১৮৬। এ সময়ের মধ্যে মারা গেছেন আরো ৭ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১২৭। মারা যাওয়া সাত জনের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন মহিলা। তারা সবাই ঢাকার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ১০৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
২৪ ঘণ্টায় করোনা শনাক্তের পরীক্ষা জন্য ৩ হাজার ৯২১টি নমুনা সংগ্রহের বিপরীতে পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৪১৬টি নমুনা। দেশে সর্বমোট করোনার পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৯০ বার।






