জার্মানিতে পাখির শারীরিক দূরত্ব বজায় রাখার উপদেশ বিজ্ঞানীদের
ডেস্ক রিপোর্ট।। রহস্যজনক রোগে এরই মধ্যে ওই বাগানের ১১ হাজার ছোট নীল পাখি মারা গেছে কিংবা অসুস্থ হয়ে পড়েছে। কর্তৃপক্ষ বাগানগুলোর নাম প্রকাশ করেনি। পাখি মারা যাওয়া ও অসুস্থ হওয়ার বিষয়টি ১১ মার্চ কর্তৃপক্ষের নজরে আসে। এরপরই জার্মান কনজারভেশন গ্রুপ এনএবিইউ তদন্ত শুরু করে।
জার্মানির পশ্চিমাঞ্চলীয় মোসেল উয়াইন অঞ্চল এবং অলডেনবার্গের লোয়ার সেক্সন সিটিতেই মূলত বেশি পাখি মারা যাচ্ছে বা অসুস্থ হচ্ছে।
পরীক্ষায় দেখা গেছে নীল ও হলুদ পালকের ছোট্ট পাখির শ^াসপ্রশ^াসে সমস্যা হচ্ছে, খাবার খাচ্ছে না এমনকি মানুষের আচরণেও কোন প্রতিক্রিয়া দেখাচ্ছে না।
আন্তর্জাতিক গবেষণাগারে পরীক্ষায় দেখা গেছে কোন ব্যাকটেরিয়ার প্রভাবে পাখিগুলোর নিউমোনিয়া হয়েছে। ২০১৮ সালে জার্মানিতে এবং ব্রিটেনে ১৯৯০ সালে এ ধরনের ঘটনা ধরা পড়ে।
এনএবিইউ জানিয়েছে, শিগগিরই পাখিগুলোর ময়না তদন্ত রিপোর্ট আসবে। সব প্রজাতির পাখি আলাদা রাখার পরামর্শ দেয়া হয়েছে। সংক্রমণ ঠেকাতে মানুষকে পাখির খাবার ও পানীয় দেয়া থেকে বিরত থাকতে হবে।
লন্ডনের প্রাণী বিদ্যা সোসাইটির গবেষক ড. বেলি লাওসন বলেন, ব্রিটেনে পাখি মারা যাওয়া কিংবা অসুস্থ হওয়ার হার বাড়েনি। তবে জার্মানির ঘটনায় তারা সতর্ক হয়েছেন। পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত আমরা জার্মানির পাখি মরার কারণ সম্পর্কে মন্তব্য করব না বলে জানান এই বিশেষজ্ঞ। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট




