মাশরাফির একটি সতর্ক বার্তা দেশবাসীর উদ্দেশে
স্পোর্টস ডেস্ক : কারোনা ভাইরাস নিয়ে এখন আত’ঙ্ক পুরো পৃথিবী জুড়ে। বাংলাদেশের ছড়িয়ে পড়েছে এই প্রাণঘা’তী ভাইরাস। ইতিমধ্যেই মা’রা গিয়েছেন একজন। তাই কামনা ভাইরাস নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শুধু প্রশাসনের উপর দোষ চাপিয়ে বসে থাকলে চলবেনা। নিজেদেরও সচেতন হতে হবে, নিজেরা সচেতন হলেই করোনা প্রতিরো’ধ করা সম্ভব হবে। নড়াইলে করোনা ভাইরাস বিস্তার রো’ধে আলোচনা সভায় মাশরাফী বিন মোর্ত্তজা এসব কথা বলেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা বিষয় প্রতিরো’ধে সচেতনতা মূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনজুমান আরা। প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, সিভিলন সার্জন ডাঃ আব্দুল মোমেনসহ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।




