318019

সৌদিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আ’ক্রা’ন্ত ১১৩২, এখন পর্যন্ত মা’রা গেছে ৯৭ জন

ডেস্ক রিপোর্ট।। সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় করোনায় আ’ক্রা’ন্ত হয়েছে আরও ১ হাজার ৮৮ জন। মোট আ’ক্রা’ন্ত দাঁড়িয়েছে ৯ হাজার ৩৬২ জনে। রোববার (১৯ এপ্রিল) মৃ’ত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত মা’রা গেছে ৯৭ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছে ১৩৯৮ জন। এসব তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। এএফপি

এএফপির খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পবিত্র মক্কা ও মদিনায় সবচেয়ে বেশি করোনার রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রমণের শুরুর দিকে সৌদিতে করোনার উপদ্রব বাড়লেও মক্কা-মদিনা ছিল অনেকটা নিয়ন্ত্রণে। গত কিছুদিন ধরে মক্কা-মদিনায়ও বাড়ছে করোনায় আ’ক্রা’ন্তদের সংখ্যা।

করোনাভাইরাস বিস্তার রোধে দেশটির রিয়াদসহ অনেক প্রদেশে চলছে ২৪ ঘণ্টার জরুরি অবস্থা। বাকি প্রদেশে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত কারফিউ চলমান রয়েছে।

ad

পাঠকের মতামত