মানুষ নামের পশু! ৬০ বছর বয়সে ৭ বছরের শিশুকে ধ’র্ষ’ণ’চেষ্টা
নিউজ ডেস্ক।। সাত বছরের মেয়ে শিশুকে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নেন তিনি। এরপর নিজের ঘরে নিয়ে তাকে ধ’র্ষ’ণে’র চেষ্টা করেন কালু শেখ নামের ৬০ বছরের এক বৃ’দ্ধ। পরে খবর পেয়ে অ’ভি’যান চালিয়ে তাকে আ’ট’ক করেছে পু’লি’শ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের একটি গ্রামে ঘটেছে এই ঘটনা। এ সময় শিশুর স্প’র্শকা’তর স্থানে কামড়িয়ে জ’খ’ম করায় তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়ে দেন।
কালু শেখ পেশায় একজন সিএনজি চালক। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
শিশুটির পরিবার এবং পু’লি’শ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী চাচা কালু শেখের বাড়িতে যায় শিশুটি। তখন কালু শেখ তাকে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে ধ’র্ষ’ণে’র চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাকে ছেড়ে দেয় কালু। খবর পয়ে মনোহরদী থানা পু’লি’শ এলাকায় অ’ভি’যান চালিয়ে তাকে আ’ট’ক করে থা’না’য় নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত কালু শেখকে আ’টক’ করা হয়েছে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ বিষয়ে মা’ম’লা দা’য়ে’রে’র প্রস্তুতি চলছে।’




