এবার কোয়ারেন্টাইনে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা
নিউজ ডেস্ক।। আইইডিসিআরের টেকনোলজিস্টসহ ৬ জন করোনা পজিটিভ আসার পর প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ সব কর্মকর্তা কোয়ারেন্টাইনে আছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের ৬ জন স্টাফ ও তাদের সংস্পর্শে আসা আরও ২ জন করোনায় আক্রান্ত হয়ে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, আইইডিসিআরের টেকনোলজিস্ট, পরিচ্ছন্নতাকর্মীসহ ৬ জন করোনাতে আক্রান্ত হন। তাদের থেকে আক্রান্ত হন তাদের পরিবারের দু’সদস্য।
আইইডিসিআরের কর্মকর্তারা আইইডিসিআর ভবনের বাইরে থেকে আলাদা এক ভবনে কোয়ারেন্টাইনে আছেন এবং সেখান থেকে তারা নিয়মিত অফিসের কাজ করছেন। যায়যায়দিন






