‘বাড়ি ছাড়ার হু’ম’কি পেলে ‘৯৯৯’ নম্বরে ফোন করুন’
নিউজ ডেস্ক।। চিকিৎসক-নার্সসহ জরুরি সেবার সঙ্গে জড়িত ব্যক্তিদের যদি বাসা ছেড়ে দেওয়ার হু’ম’কি দেওয়া হয়, তবে সঙ্গে সঙ্গে তা পু’লি’শ’কে জানাতে বা ৯৯৯ নম্বরে ফোন করতে বলেছেন ঢাকা মহানগর পু’লি’শে’র (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। আজ শুক্রবার গণমাধ্যমকর্মীদেরকে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘করোনা প্রতিরোধ করতে যারা সমাজে যুদ্ধ করছেন, তাদের রাতযাপনের বিষয়টি সুরক্ষার সঙ্গে চিন্তা করতে হবে। তারা তাদের ডিউটি পালন করতে যথাযথ সুরক্ষা নিয়েই কর্মস্থলে যাচ্ছেন। এরপরও কতিপয় বাড়ির মালিক কাউকে কাউকে বাসা ছেড়ে দেওয়ার হু’ম’কি দিচ্ছেন। এমন হু’ম’কি কেউ পেলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা পু’লি’শ অথবা ৯৯৯ এ ফোন দেওয়ার অনুরোধ করা হচ্ছে।’
ঢাকা মহানগর পু’লি’শে’র অনলাইন পোর্টাল ডিএমপি নিউজের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগরীতে বিভিন্ন জায়গায় অবস্থিত হাসপাতালে ডাক্তার ও নার্সরা করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি করোনার বিস্তার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আ’ক্রা’ন্ত ব্যক্তিদের নিজ নিজ বাসা বা ফ্ল্যাটে রেখে চিকিৎসা ব্যবস্থার পরামর্শ দিচ্ছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট ফ্ল্যাটের অন্য বাসিন্দারা এতে বাধা দিচ্ছেন। এমনকি করোনা রোগীদের চিকিৎসা কাজে নিয়োজিত ডাক্তার ও নার্সদের সঙ্গে বাড়ির মালিকদের বিরূপ আচরণের খবর পাওয়া যাচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে যা কোনোভাবেই কাম্য হতে পারে না।
এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণরোধে সম্মুখ যোদ্ধার ভূমিকায় থাকা ডাক্তার ও নার্সদের সঙ্গে এরূপ বিরূপ আচরণের অ’ভি’যোগ পাওয়া গেলে ওই বাড়ির মালিক ও সংশ্লিষ্ট ফ্ল্যাটের বাসিন্দাদের বিরুদ্ধে ঢাকা মহানগর পু’লি’শ আ’ইনা’নুগ ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে ঢাকা মহানগর পু”লিশ সম্মানিত ফ্ল্যাট মালিক বা বাসিন্দাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।






