ত্রাণ চাওয়ায় মা’রধ’র করা সেই চেয়ারম্যান গ্রে’ফ’তা’র
নিউজ ডেস্ক।। নাটোরের লালপুর উপজেলায় ত্রাণ চাওয়ার অপরাধে কৃষক শহিদুল ইসলামকে মারধর করার ঘটনায় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে পু’লি’শ। শুক্রবার সকাল ১০টার দিকে পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রে’ফ’তার করে নাটোর জেলা পু’লি’শ। শুক্রবার দুপুরে নাটোরের পু’লি’শ সুপার লিটন কুমার সাহা আব্দুস সাত্তারকে গ্রে’ফতা’রের খবর নিশ্চিত করেন।
জানা যায়, করোনার প্রভাবে লালপুরের ৯নং অর্জুনপুর বরমহাটি (এবি) ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামের শহিদুল ইসলাম কর্ম হারিয়ে কষ্টে দিনাতিপাত করছিলেন। লোকমুখে শুনে তিনি গত ১০ এপ্রিল তার কষ্টের কথা জানিয়ে ৩৩৩ নম্বরে ফোন করে ত্রাণ চান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১২ এপ্রিল ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার কৃষক শহিদুল ইসলামকে ইউনিয়ন পরিষদে চৌকিদারকে দিয়ে ডেকে এনে একটি কক্ষে মা’র’ধর করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এ ঘটনায় কৃষক শহিদুল ইসলাম বাদী হয়ে গত ১৫ এপ্রিল ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজা (৩৫) এবং মো. রুবেলকে (৩০) অভিযুক্ত করে লালপুর থানায় মা’ম’লা করেন।
এ বিষয়ে নাটোরের পু’লি’শ সুপার লিটন কুমার সাহা বলেন, মামলার পরে আব্দুস সাত্তার পলাতক থাকায় তাকে গ্রে’ফ’তা’র করা যায়নি। অবশেষে পু’লি’শে’র একটি চৌকস দল গত দুদিন যাবৎ চেষ্টা চালিয়ে আজ শুক্রবার সকালে তাকে ঈশ্বরদী থেকে গ্রে’ফ’তা’র করে। উৎস: জাগোনিউজ২৪




