317265

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক দোকানে আগুন

নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ উপজেলায় একটি স’ মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাশের একটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়লে প্রায় অর্ধশতাধিক দোকানে আগুনে লেগে যায়।

আজ মঙ্গলবার রাত ১০ টার দিকে সিদ্ধিরগঞ্জের মিনমিজি কান্দাপাড়া এম আলম মেরিট কেয়ার স্কুলের পাশের একটি স’মিলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ওই স’মিল থেকে পরে আগুন পাশের একটি আধাপাকা মার্কেটে ছড়িয়ে পড়লে সেখানে প্রায় অর্ধশতাধিক দোকানে আগুন লেগে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আদমজী ইপিজেড, ডেমরা ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, ‘রাত ১০টায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের স্টেশনসহ বিভিন্ন স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

ad

পাঠকের মতামত