বিশ্বনবীকে (সা.) নিয়ে ফেসবুকে কটুক্তি করায় শিক্ষক গ্রেপ্তার
নিউজ ডেস্ক।। মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি ও বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে আশাশুনি থানা পুলিশ।
শিক্ষকের নাম ইন্দ্রজিত হাজারি। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের সুবোল হাজারীর ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।বুধবার (৮ মার্চ) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে ইসলাম ধর্মের নামে মিথ্যা পোস্ট করে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আইন শৃঙ্খলার অবনতি সৃষ্টি করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।তিনি বলেন, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।




