316231

শ্রমিক লীগ নেতার করোনা উপসর্গ নিয়ে মৃ’ত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি।  নারায়াণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শ্রমিক লীগ নেতা মা’রা গেছেন। তার নাম মুজিবর রহমান (৬৫)। তিনি জালকুড়ি এলাকায় বাসিন্দা। তিনি আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃ’ত্যুবরণ করেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি নাসিক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান  জানান, তিনি অনেকদিন ধরে নানা রোগে ভুগছিলেন। বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল তার। কিন্তু গতকাল মঙ্গলবার রাতে তার অবস্থা খারাপ দেখে রাজধানীর কুর্মিটোলা হাসাপাতালে ভর্তি করা হয়।

ইস্রাফিল প্রধান জানান, আজ বুধবার দুপুরে তার মৃ’ত্যু হয়েছে। তার লা’শ এখনো হাসপাতালে রয়েছে। করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে পরীক্ষার রিপোর্ট না পেয়ে কিছু বলা যাবে না। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম তার বাড়িতে যায় বলেও জানান ইস্রাফিল প্রধান।

ad

পাঠকের মতামত