কোভিড-১৯ এ মৃত্যু ১৪ হাজার ৬২৬, সংক্রমণ ছড়িয়েছে ১৯১ দেশে
এই রোগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ১৯৬ জন। সুসস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৮ হাজার ৪৫৩ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ ইতালিতে আক্রান্ত ৫৯ হাজার ১৩৮ জন, মারা গেছেন ৫ হাজার ৪৭৬ জন। স্পেনে মারা গেছেন ১ হাজার ৭৫৬ জন। আক্রান্ত ২৮ হাজার ৫০৩জন। ইতালিতে রোববার আরোপিত নতুন আইন অনুযায়ী ঘরের বাইরে কেউ কোনও খেলাধুলা বা শারিরিক কসরতে অংশ নিতে পারবেন না। এমনকি ব্যবহার করা যাবে না ভেন্ডিং মেশিনও। ল্যামবারডিই সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা। এখানে মৃত্যু ৩ হাজার জনেরও বেশি।
শুধু হাসপাতাল ছাড়া অন্য কোনও পেশার কাউকে বাড়ির বাইরে কাজ করতে দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছে ইতালির সামরিক বাহিনী।
সব ধরনের পুল, পাব ও উপাসনালয় বন্ধের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। সরকার জানিয়েছে দেশটির প্রধান শহরগুলো লকডাউন করে দেয়া গতে পারে। ইতোমধ্যেই সিডনির অধিকাংশ দোকানই বন্ধ হয়ে গেছে। স্পেন জানিয়েছে তারা জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই তথ্য জানান। নিউ ইয়র্কের মেয়র বলেছেন নগরীটি নাইন এলিভেনের মতো অবস্থা পার করছে। তবে তিনি নাগরিকদের শান্ত থাকার অনুরোধ জানান।




