313681

আরও ৩ জন সংক্রমিত হয়েছে ইতালি ফেরত ব্যক্তির সংস্পর্শে

নিউজ ডেস্ক।। দেশে নতুন করে আরও তিনজন প্রা.ণঘাতী ক.রোনা.ভা.ইরাসে আ.ক্রান্ত হয়েছেন। তারা ইতালি ফেরত এক ব্যক্তির মাধ্যমে সংক্রমিত হয়েছেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। আজ বৃহস্পতিবার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

আবুল কালাম আজাদ বলেন, দেশে নতুন করে আরও তিনজন ক.রো.নাভাই.রাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জন। নতুন আ.ক্রান্তদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী। তারা একই পরিবারের সদস্য। দুজন পুরুষের একজনের বয়স ৬৫ বছর এবং আরেকজনের ৩২ বছর। আর নারীর বয়স ২২। তবে আ.ক্রান্ত নারীর শ.রীরে কোভিড-১৯ রোগের লক্ষণ মৃদু। ইতালি ফেরত এক ব্যক্তির সংস্পর্শে তারা আ.ক্রান্ত হয়েছেন বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

তিনি আরও জানান, এখন পর্যন্ত আইসোলেশনে রয়েছেন ১৯ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৪৩ জন। সুস্থ হয়েছেন তিনজন। তবে দেশে এই ভাইরাসে আ.ক্রান্ত হয়ে মৃ.তের সংখ্যা একজনই বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। গতকাল বুধবার তার মৃ.ত্যুর বিষয়টি নিশ্চিত করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। করোনাভাইরাস নিয়ে আইইডিসিআরের হটলাইনে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৮৩৮ জন সেবা নিয়েছেন বলেও জানান আবুল কালাম আজাদ। গত ৮ মার্চ দেশে প্রথম করেনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। তবে প্রথমধাপে আক্রান্তদের তিনজন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন বলে জানিয়েছে আইইডিসিআর।

ad

পাঠকের মতামত