313370

করোনা ভাইরাসে ভারতে প্রথম মৃত্যু

ভারতে প্রথম করোনা ভাইরাসের বলি হলেন একজন। কর্ণাটকে ৭৬ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, যিনি করোনায়া আক্রান্ত ছিলেন। ৭৬ বছর বয়সী ওই ব্যক্তির নাম কালাবুরাগি। বৃহস্পতিবার (১২ মার্চ) তাঁর মৃত্যুর খবর এসেছে। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছিল বলেও জানা গিয়েছে। ওই ব্যক্তি তেলেঙ্গানার একটি হাসপাতালে গিয়েছিলেন। তাই তেলেঙ্গানা সরকারকেও এব্যাপারে সতর্ক করা হয়েছে। গত মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা সন্দেহ করেছিলেন যে তাঁর শরীরে করোনা ভাইরাস আছে। বৃহস্পতিবার সেই টেস্টের রিপোর্ট এসেছে ও জানা গিয়েছে যে ওই ব্যক্তি করোনাতেই আক্রান্ত ছিলেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪। শেষ দুই সপ্তাহে এই প্রথম একলাফে এতটা বেড়ে যাওয়ায় চিন্তা বেড়েছে সরকারের। কেরলে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকারী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে, কূটনীতিক, সরকারি আধিকারিক, ইউনাইটেড নেশনস, আন্তর্জাতিক সংস্থা এবং কর্মরৎ হওয়ায় ভিসা ছাড়া বাকি সকল ভিসা আপাতত অর্থাৎ এপ্রিলের ১৫ তারিখ অবধি সাসপেন্ড করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে বিশ্বের উপর থাবা বলেই চিনহিত করা হয়েছে। সমস্ত টুরিস্ট ভিসা বাতিল করেছে প্রশাসন। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ এমনটাই জানানো হয়েছে। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪।

কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ভিসা বাতিল করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১৩ মার্চ থেকে। এছাড়াও ১৫ ফেব্রুয়ারির পরে যারা চিন, ইতালি, কোরিয়া, ফ্রান্স স্পেন থেকে এদেশে ফিরেছেন বা গিয়েছিলেন তাদের বিশেষ নজরে রাখা হবে বলে জানিয়েছে সরকার। এদিকে মঙ্গলবার রাত পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২ হয়েছে।কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে আক্রান্তদের। এছাড়াও আক্রান্তদের কোয়েরান্টাইনে রাখা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে তৎপর কেরলের পিনারাই বিজয়নের সরকার। আপাতত কেরলের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

ad

পাঠকের মতামত